শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

রাজশাহী সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত রানীনগর এলাকাস্থ সিটি হাসপাতালে সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সমাপনী দিনে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিটি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের মেডিকেল অফিসার, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশর (সিটি হাসপাতাল) এর আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি, মেডিকেল অফিসার ডাঃ উম্মুল খায়ের ফাতিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিটি হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছিল। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। বুধবার (২৪ আগস্ট) থেকে সিটি হাসপাতালে নিয়মিত চিকিৎসাসেবা প্রদান কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com