মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

রাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে হলের খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ১৭টি আবাসিক হলের ডাইনিংয়ের খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। বুধবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহŸায়ক ও সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এরআগে গত (১২ ডিসেম্বর) প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে আগামী ১৫ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়। তবে দাম বৃদ্ধির ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিশ্ববিদ্যালয় পরিবার নামক ফেসবুক গ্রæপে শিক্ষার্থীদের নেতিবাচক পোস্ট করতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দেখা করে খাবারের দাম কমিয়ে পূর্বের ন্যায় রাখার জন্য আহŸান জানান। ফলে দুপুরের খাবারের বর্ধিত মূল্য ৩৫ টাকা থেকে কমিয়ে পূর্বের ন্যায় ২৮ টাকা এবং রাতের খাবার ২৫ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে আগের মূল্যেই খাবার পাচ্ছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহŸায়ক ড. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার সাথে আমাদের মিটিং ছিল। সেখানে খাবার মূল্য কমানোর বিষয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের সমস্যার কথা চিন্তা করে খাবারের দাম বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী ও ডাইনিং কর্মচারীদের নিয়ে বসে খাবারের গুণগত মান ঠিক রেখে দাম বাড়ানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেব দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক পোস্ট করতে দেখা যায় শিক্ষার্থীদের।
উল্লেখ্য, গত ২০২২ সালের জুলাই মাসের ১ তারিখে দুবেলা খাবারের দাম ৮ টাকা বাড়ানো হয়েছিল। দুপুরের খাবার ২৪ টাকা থেকে ২৮ টাকা এবং রাতের খাবার ১৮ টাকা থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com