মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

রামেকে করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেকের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়েছে। এর আগের দিন ৫জনের মৃত্যু হয়েছিলো।
গতকাল শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাপাইনবাবঞ্জের একজন, নাটোরের তিনজন, ও কুষ্টিয়ার একজন ছিলেন। মৃতদের মধ্যে মহিলা চারজন ও পুরুষ চারজন রয়েছেন। তাদের বয়স ৩১থেকে ৬১ মধ্যে।রামেক পরিচালক আরও বলেন, গত ২৪ ঘন্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭জন। বর্তমানে রামেকে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৩৪জন। সন্দেহভাজন রোগীর সংখ্যা ৬৯জন ও করোনা নেগেটিভ ২৫জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় রামেকের বিভিন্ন করোনা ইউনিটে মোট ভর্তি রোগীর সংখ্যা ১২৮জন।গত ২৪ ঘণ্টায় রামেকের দুই ল্যাবে মোট ২৫৯জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরিক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬দশমিক ৬৭শতাংশ, ও চাপাইনবাবগঞ্জে শনাক্তের হার ১৪দশমিক ৪শতাংশ। জয়পুরহাটে শনাক্তের হার ১দশমিক ৯২শতাংশ

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com