বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

রামেক হাসপাতালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু এরমধ্যে পাবনার ৭ জন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পুরুষ ১৪জন ও মহিলা ৪জন। এর মধ্যে এরআগের ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছিল।
আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মোট ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন ৬ জন। আর করোনা উপসর্গে ১২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৪ জন নারী ছিলেন। মৃতদের অধিকাংশের বয়স ৩০ থেকে ৬১ বছরের ওপরে।
হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার ৭ জন ও কুষ্টিয়ার ১ জন, মেহেপুরের ১জন, ।
তিনি আরো জানান, মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ১ জন, পাবনার ২ জন ও মেহেরপুরের ১ জন করোনা সংক্রমণে মারা গেছেন। আর রাজশাহীর ৪ জন, নাটোরের ২ জন, ও পাবনার ৫ মেহেরপুরের ১ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫০ জন। এ নিয়ে ৫১৩ শর্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪০৩ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৫৫৮টি নমুনা পরীক্ষায় ১২৭ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২২ দশমিক ৭৫শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com