শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রামেক হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ১০ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন মোট ১০ জন। এরমধ্যে সংক্রমণে ৩ জন ও উপসর্গে ৭ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৫ জন নারী ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১০ জন মৃতের মধ্যে রাজশাহীর দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন ছিলেন।
সংক্রমণ ও উপসর্গে মৃত্যুর বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে রাজশাহীর একজন, নওগাঁর একজন ও পাবনার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। অন্যদিকে, রাজশাহীর একজন, নওগাঁর একজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার দুইজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে নতুন রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ’ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৭১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৬৩ জন।
রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৭টি নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫৮২ জনের নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫২ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com