শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান

রামেক হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগীর মত্যু হয়েছে। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভোরে তার মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে আরও ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর নাম মোশাররফ হোসেন (৭২)। মৃত ব্যাক্তি পাবনার ঈশ্বরদী থেকে গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলন। তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছিল। পরে হাসপাতালের ১৪ নম্বর (ডেঙ্গু ওয়ার্ড) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল পরিচালক বলেন, হঠাৎ করেই রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। কেবল ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪১ জন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে রামেক হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী। যদিও রাজশাহীতে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ কম। রাজধানী ঢাকা ও পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত মানুষসহ অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন বেশি। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে রেখে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com