মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

Reading Time: < 1 minute

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো হান্ডিমার্কেট এলাকায় বেদখল হয়ে যাওয়া সরকারি ১০ বিঘা জমি উদ্ধারে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ৮ নভেম্বর বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিমন সরকার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে ভেকু দিয়ে ভেঙ্গে ফেলা হয় দখলকৃত জমির বাউন্ডারী দেয়ালের অনেকাংশ। পরে কারখানা কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে দখলকৃত জমিতে থাকা বিভিন্ন স্থাপনা ও মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার জন্য এনডিই কর্তৃপক্ষকে সাত দিনের সময় দেন ওই নির্বাহী ম্যাজিষ্ট্রট। অন্যথায় সাতদিন পর পুনরায় এখানে উচ্ছেদ অভিযান চালানো হবে। পানি উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার শেখ এনামুল হক বলেন, দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের অধীনের নারায়ণগঞ্জ-নরসিংদী সেচ প্রকল্পের খালসহ হাটাবো হান্ডিমার্কেট এলাকার প্রায় ১০ বিঘা জমি অবৈধভাবে দখল করে নেয় এনডিই রেডিমিক্স কনক্রিট নামক একটি প্রতিষ্ঠান। সেখানে তারা তাদের ১১ নম্বর ইউনিট কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বারবার নোটিশ দেয়ার পরও প্রতিষ্ঠানটি জমির দখল ছাড়েনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com