শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

রৌমারিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক শিশু। বুধবার (৫ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামের মমিনুল ইসলামের মেয়ে মাহি (৮) ও বৃদ্ধি মিয়ার মেয়ে বিন্দিয়া (৬)। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। জানা গেছে ,রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে বৈদ্যুতিক সেচ পাম্পের পানিতে গোসলের সময় অসাবধানাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু গুরুতর আহত হন। আহত ওই শিশুকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার চর শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, আমার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুরে দুই কন্যা শিশু বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো। রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com