সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার ৪ জন আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা :
র‌্যাব ১২ ক্যাম্পের অভিযানে টাঙ্গাইলের ঘটাইল থেকে ৯শ ৯০পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, টাঙ্গাইল জেলার ঘটাইল থানার জামালপুরের মৃত আব্দুল গফুরের ছেলে মোঃ মনিরুল ইসলাম(৩৪) ও চৈথট্র গ্রামের মোঃ সালাম সরকার এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম(২৬)।
রযাে ব ক্যাম্প জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধায় টাঙ্গাইল জেলার ঘটাইল থানার জামালপুর দক্ষিপাড়া গ্রামের আসামী মনিরুল ইসলামের বসত ঘর থেকে এ মাদক উদ্ধার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন এবং নগদ আট হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১),১০(ক) ধারার মামলা দায়ের করে ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে পৃথক ঘটনায় আজ সেমাবার সাকালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল ইউনিয়নের ঢাকা রাজশাহী হাইওয়ে রোডের দক্ষিন পার্শে¦ সিরাজগঞ্জ রোডস্থ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সামনে ৫৭ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৬ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দক্ষিন খাজিরা থাক গ্রামের মোঃ রিয়াজুল ফকিরের ছেলে মোঃ জুয়েল রানা(২৪) ও উদয়নগর গ্রামের মোঃ গোলাম হোসেন শিকদারের ছেলে মোঃ রাশেদুল ইসলাম(২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আেইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com