বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

লালমনিরহাটে কমলা ও মাল্টা চাষে অভাবনীয় সাফল্যে

Reading Time: 2 minutes

লালমনির হাট থেকে ফিরে, মোঃ শিবলী সাদিক:

উত্তরের জনপদ সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে কমলা ও মাল্টা চাষে অভাবনীয় সাফল্যে কোটি টাকারও বেশি ফল উৎপাদন হয়েছে। বারি মালটা-১, দার্জিলিং কমলা, চায়না কমলাসহ বিভিন্ন ফলের ব্যবসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এতে একদিকে যেমন কর্মসংস্থানে শত শত মানুষের সুযোগ হয়েছে তেমনি স্বল্পমূল্যে ভিটামিন সি এর অভাব পূরণ ও উচ্চভিলাসী ভিনদেশী এসব ফল হাতের নাগালে কিনতে পারছেন এখানকার মানুষ।লালমনিরহাট সদর উপজেলার হাড়িভাঙ্গা, মহেন্দ্রনগর, আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রামে এসব এলাকায় গড়ে উঠেছে শত শত কমলা ও মাল্টা বাগান। এ বছর জেলায় এসব ফলের ভালো ফলন হওয়ায় কমছে আমদানি নির্ভরতা। জেলার চাহিদা মিটিয়ে রংপুর বিভাগ ও বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে এসব মাল্টা ও কমলা বিক্রি হচ্ছে। ন্যায্যমূল্যে ও বাজারে ভালো মূল্য পাওয়ায় সন্তুষ্ট প্রকাশ করছেন কমলা ও মাল্টা বাগান মালিকরা।লালমনিরহাট নার্সারি ব্যবসায়ী একরামুল হক বলেন, গাছের প্রতি প্রেম থেকে নার্সারি ব্যবসা; একপর্যায়ে জমি লিজ নিয়ে ফল ফলাদির বাগান করতে শুরু করেছি। লালমনিরহাটের হাড়িভাঙায় ৪ একর জায়গা লিজ নিয়ে দুই হাজার মাল্টা ও ৫০০ কমলা গাছ লাগান সুযোগ হয়েছে। ৩ বছরের মাথায় গাছে ফল আসায় গত বছর ৭০ লাখেরও বেশি টাকার ব্যবসা করেছেন তিনি। সমতল ভূমিতে সফল ফল বাগান করে লালমনিরহাট জেলায় তাক লাগিয়েছেন তিনি।এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীর বিভিন্ন স্থানে ৮০ একর জায়গা জুড়ে ফল বাগান গড়ে তোলেন তিনি। কয়েক প্রজাতির কমলা, মালটা, ড্রাগনসহ বিভিন্ন ফলের বাগানে শূন্য হাতে আজ কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। তার এই ফল চাষে প্রায় দু শতাধিক যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

একরামুলের মতো জেলার আদিতমারী, হাতিবান্ধা, পাটগ্রামেও গড়ে উঠেছে মালটা ও কমলা বাগান। দৃষ্টিনন্দন বাগানগুলোতে ফুসরত পেলেই পরিবারসহ ঘুরতে আসছেন অনেকেই। ভিনদেশী উচ্চভিলাসী এসব ফলের সারি সারি গাছ ও গাছের রঙ্গীন ফল দেখে অভিভুত হচ্ছেন তারা।বাগানগুলোতে কয়েকশ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি জেলায় মালটা ও কমলার নতুন বাজার তৈরি হয়েছে। খুচরা ও পাইকারীভাবে বেচাকেনায় প্রতিবছর এসব বাগান থেকে কোটি টাকারও বেশি ফল উৎপাদন হচ্ছে। বাজার ভালো হওয়ায় ব্যবসার পরিধিও দিন দিন বেড়েই চলেছে।

মাল্টা বাগান ঘুরতে আসা স্কুল শিক্ষিকা সেতু বেগম জানান, লালমনিরহাটের মত জায়গায় এমন বাগান সত্যি প্রশংসার। আমাদের মনে হচ্ছে ভুটানে বেড়াতে এসেছে। খুবই ভালো লাগছে। এমন বাগান আরো হওয়া দরকার। বাগান মালিক একরামুল হক বলেন, ছোট বেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা ছিলো তার। প্রথমে নার্সারি ব্যবসা, পরে ফল বাগান। এসব ফলের বাগান করে এখন অনেকটা লাভবান হচ্ছি। দিন দিন বাগান বাড়ানোর চেষ্টা করছি। এতে লাভের পাশাপাশি মানুষের কর্মসংস্থান হচ্ছে। সেই সঙ্গে জেলায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, গত দুই বছর থেকে জেলায় বিভিন্ন প্রজাতির কমলা ও মালটার বাগান থেকে ভালো উৎপাদন হচ্ছে। বাজারে ফলের চাহিদা বেশি থাকায় দিন দিন নতুন বাগান তৈরির উদ্যোক্তা তৈরি হচ্ছে। ফলে ব্যবসার পরিধিও বৃদ্ধি পাচ্ছে। আমরা যথাযথ প্রশিক্ষণ ও সহযোগিতা চেষ্টা করছি যাতে আরো উদ্যোক্তা তৈরি হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com