বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

লালমনিরহাটে তিস্তা নদীতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের বোয়াল মাছ

Reading Time: < 1 minute

রাবিউল হক, লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীতে প্রায় ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। ওই মাছটি বিক্রি হয়েছে ১৭ হাজার ৬’শত টাকা।
সোমবার (১৬ মে) সকালে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের ঘুণ্টির বাজারের পাশে তিস্তা নদীতে জেলেদের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে সেখান থেকে ঘুণ্টির বাজারে নিয়ে গেলে উৎসুক জনতা সেটি দেখার জন্য ভিড় জমায়। পরে মাছটি ওজন করলে জেলে দেখতে পান মাছটি প্রায় ১৭ কেজি।
ওই এলাকার মফিজুল ইসলাম জানান, কয়েকদিনের টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। যার ফলে সেখানকার জেলেরা মাছ ধরতে যান নদীতে। ভোর থেকে অনেক ধরণের মাছ ধরলেও হঠাৎ ১৭ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। পরে সেটি স্থানীয় ঘুন্টির বাজারে নিয়ে যান জেলেরা। ওই সময় ১৭ কেজি মাছটি ১৭ হাজার ৬’শত টাকায় বিক্রি করেন জেলেরা।
জেলে সাজু মিয়া জানান, কয়েকদিন থেকে তিস্তা প্রচুর মাছ পাচ্ছি। কিন্তু আগে এত মাছ পাওয়া যেত না। তাই অনেকদিন পরে হলেও তিস্তা পাড়ে জেলেদের মুখে হাসি ফিরে এসেছে। স্থানীয় বাজারে মাছটি নিয়ে গেলে স্থানীয় লোকজন মাছটি ১৭ হাজার ৬’শত টাকা কিনে ভাগাভাগি করে নেন বলেও জেলে জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com