রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর

শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী।

Reading Time: < 1 minute

মো: মিজান হোসেন, বিশেষ সংবাদদাতা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দুই দিনের সফরে গোপালগঞ্জে যাচ্ছেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সেখানে ও কোটালীপাড়ায় কর্মিসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শনিবার সকালে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শনিবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে কর্মিসভায় বক্তব্য রাখবেন তিনি। পরদিন কোটালীপাড়ায় কর্মিসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জে গিয়েছিলেন শেখ হাসিনা। ৭ জানুয়ারির নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টিতে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com