বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শিক্ষক নারায়ণ চন্দ্র সাহা আর নেই

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর
শেরপুরের স্বনামধন্য শিক্ষাগুরু নারায়ণ চন্দ্র সাহা আর নেই। গুরুতর কার্ডিয়াক জটিলতায় আক্রান্ত হয়ে রাজধানীর বারডেমহাসপাতালে লাইফ সাপোর্টে থাকাবস্থায় বুধবার (২৩ আগস্ট) সকাল ৭টার পরলোকগমন করেছেন। তিনি শেরপুরের ঐতিহ্যবাহী জি.কে.পাইলট উচ্চ বিদ্যালয়ের (গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল পাইলটন উচ্চ বিদ্যালয়) প্রাক্তন শিক্ষক ছিলেন। দায়িত্ব পালন করেছেন শেরপুর মডেল গার্লস ইনস্টিটিউট প্রধান শিক্ষক এবং সুরেন্দ্র মোহন মডেল স্কুলের (এস,এম মডেল স্কুল) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও।নারায়ণ চন্দ্র সাহা ছিলেন সত্তর দশকের একজন বিশিষ্ট নাট্যশিল্পী। রোটারি ইন্টারন্যাশনাল ৩২৮১ এর সাবেক এসিস্ট্যান্ট গভর্নর, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা এবং রোটারি ক্লাব অব শেরপুর এর পাস্ট প্রেসিডেন্ট ছিলেন। তিনি অনেক শিক্ষার্থী এবং পেশাজীবীকে ইংরেজি শিখিয়েছেন। ইংরেজিতে দক্ষতা অর্জনে সহায়তা করেছেন। অবসর জীবনেও তিনি বসে থাকেননি। সাধারণের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন।শেরপুরের সাংবাদিক আমিরুজ্জামান লেবু তার সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য জানিয়েছেন। ১৯৭১ সনে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার টেলিগ্রাম ম্যাসেজটি ঝিনাইগাতি ভিএইচএফ ওয়ারলেস অফিসে এসে পৌঁছায়। ওই ম্যাসেজটি শেরপুর সংগ্রাম পরিষদ নেতৃবৃন্দের হাতে আসার পর তা নারায়ণ চন্দ্র সাহা বাংলায় অনুবাদ করে দেন। যা শেরপুর সংগ্রাম পরিষদের অফিস থেকে মাইকে বার বার প্রচার করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণ চন্দ্র সাহার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য বিকাল ৩ টায় জিকে পাইলট হাই স্কুলে নেওয়া হয়। বিকাল সোয়া ৩ টার দিকে মডেল গার্লস ইনস্টিটিউটে রাখা হয়। বিকেল ৪ টায় শহরের নাগপাড়া এলাকার বাসভবন থেকে অন্তেষ্টিক্রিয়ার জন্য শেরি মহাশ্মশানে যাত্রা শুরু হয়।নারায়ণ চন্দ্র সাহার দুই পুত্রের মধ্যে বড় ছেলে নিলয় সাহা কানাডা প্রবাসী এবং ছোট ছেলে মলয় সাহা ঢাকায় আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com