রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

শেরপুরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

Indian national arrested for trespassing in Sherpur

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশের দায়ে ইয়া নবী (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন ঝিনাইগাতি থানা পুলিশ। পরে তাকে সোমবার (২৮ আগস্ট) বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া বলেন, আটক ইয়া নবীর বাড়ি ভারতের পশ্চিম বাংলার শিলিগুড়ি জেলায়। তারা বাবার নাম মৃত সওদাগর। তিনি প্রায় ৫-৬ মাস আগে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন মাজারে ঘোরাঘুরি করে আসছিলেন। তবে ঘোরাঘুরি শেষে অবস্থান করতেন ভারতের মেঘালয় সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামের শাহ্ সেকান্দর আলী মাজারে। সর্বশেষ গত রোববার বিষয়টি বাংলাদেশের গোয়েন্দা বিভাগের নজরে এলে ঝিনাইগাতি থানা পুলিশ তাকে আটক করে। এরপর প্রথমিক জিজ্ঞাসাবাদ শেষ সোমবার বিকেলে তাকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com