বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদন্ড

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে শেরপুরের নালিতাবাড়ীতে বালু ব্যবসায়ী হাবিবুর রহমানকে (৩৮) এক বছরের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। দন্ডপ্রাপ্ত হাবিবুর রহমান বুরুঙ্গা কালাপানি এলাকার উসমান আলীর ছেলে ।
সুত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় পাহাড়ি রাস্তার পাশের খাল থেকে মিনি ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন হাবিবুর রহমান। এমন সংবাদে বুধবার দুপুরে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক বছরের বিনাশ্রম কারাদÐ দেয়া হয়। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হকসহ পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।  বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com