বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরের ঝিনাইগাতীতে উন্মুক্ত জলাশয় ও বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ জুলাই) বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবীর।উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাছিমারা ধলী বিল এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১ হাজার ৫শ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জাল জব্দ করা হয়। সংবাদ পাওয়ায় জেলেরা পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ অভিযানে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ আদালতকে সহযোগিতা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. আশরাফুল কবীর বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com