শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে গ্রীন ভয়েস ও স্মারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুরঃ
জীবনের জন্য নদী’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে শেরপুরে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’ এর পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা
হয়েছে।রোববার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ এর মাধ্যমে জেলা
প্রশাসক বরাবর শেরপুরের নদী ও জলাশয় রক্ষায় স্মারকলিপি প্রদান করা হয়।সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক ও লেখক রফিক মজিদ এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক সাংবাদিক মারুফুর রহমানের সঞ্চালানায় মানববন্ধনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক,
লেখক, বিশিষ্ট আইনজীবী রফিকুল ইসলাম আধার।এসময় অন্যান্য বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, নমশের আলম, শেরপুর প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুম, গ্রীন ভয়েস এর সহ সভাপতি সোলাইমান হোসেন, এডভোকেট কামরুল হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান প্রমূখ।মানববন্ধনে বক্তারা শেরপুরের নদী দূষন এবং নদী ও জলাশয় ভরাটের প্রতিবাদ জানিয়ে দ্রুত এর প্রতিকারে দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com