সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

শেরপুরে ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, শেরপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে শেরপুর সদর উপজেলার বয়ড়ায় অবস্থিত আতিউর রহমান মডেল মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুল হক।ব্যাংকের শেরপুর শাখা প্রধান ও ভিপি মো. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুরুজ্জামান। বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা সামিউল আলম, উপকারভোগী সানজিদা, আঞ্জুমান আরা রাণী, মো. মোফাজ্জল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ৫ হাজার ৫শত ৭০ জন উপকারভোগীর মধ্যে উন্নতমানের ফলজ চারা বিতরণ করা হয়। এ সময় উক্ত মাদ্রাসায় ৫টি বনজ ও ফলজ বৃক্ষের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রকল্প কর্মকর্তা মাহবুবুর রহমান শাহীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com