সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

১০০ পিস ইয়াবাসহ শেরপুরে মাদক ব্যবসায়ী পার্থ দত্তকে (৩২) আটক করছে র‌্যাব। সে শেরপুর পৌরসভার নারায়নপুর এলাকার মৃত পিযুষ কান্তি দত্তের ছেলে। র‌্যাবের একটি আভিযানিক দল শেরপুর পৌরসভার খোয়ারপাড় মেসার্স দুলাল ট্রেডার্সের সামনে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে আটক করে।
র‌্যাব-১৪ এক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ এপ্রিল) বিকালে শেরপুর পৌরসভার খোয়ারপাড় এলাকায় অভিযান চালিয়ে পার্থ দত্ত নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল সেট এবং ৭০০ টাকা উদ্ধার করা হয়।
জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ত্রিশ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং অনুসন্ধানে জানা যায় দীর্ঘদিন যাবত সে শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com