বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে এলায়েন্স ওভারসিজের কার্যক্রম শুরু

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
মানব সম্পদ রপ্তানী ও বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সারাদেশের মধ্যে শেরপুর জেলা সবচেয়ে পিছিয়ে আছে। জেলা সদরে সরকার অনুমোদিত এলায়েন্স গ্রæপের এলায়েন্স ওভারসিজ চালু হওয়ায় বিদেশে কর্মী পাঠানোর নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জেলার ৫টি উপজেলা থেকে প্রতিবছর ১০ হাজার দক্ষ এ অদক্ষ কর্মী বিদেশে যাওয়ার কথা রয়েছে। শুধুমাত্র জনসচেতনতা ও সঠিক তথ্য জানা না থাকায় সুযোগথাকা সত্বেও এ জেলার মানুষ বিদেশ কর্ম করতে যেতে পারছেন না। তবে জেলা সদর ও নকলা উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে, বাকী তিন উপজেলাতেও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলে জানা গেছে । এ জেলায় কোনো রিক্রটিং এজেন্ট ছিলোনা, যে কারণে লোকজন দালালদের খপ্পরে পড়ে নানাভাবে প্রতারিত হতেন। জেলার অনেক মানুষ ইতিপূর্বে বিদেশে পাড়ি দিতে গিয়ে ভিটেমাটি হারিয়েছে। তাই অনেকেই ইচ্ছা থাকা সত্বেও বিদেশ যেতে আগ্রহী নয়। তবে এবার সরকারের কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তত্বাবধানে সরকার অনুমোদিত এলায়েন্স গ্রæপের এলায়েন্স ওভারসিজ শেরপুরে তাদের কার্যক্রম শুরু করেছে। দালাল নয় তারা সরাসরি বিদেশ যেতে ইচ্ছুকদের বিশ্বস্থতার মাধ্যমে বিদেশ পাঠানোর কার্যক্রম শুরু করেছেন। এ লক্ষ্যে শেরপুরের নবীনগরের পাসপোর্ট অফিসের পার্শ্বেই তাদের অফিস উদ্বাধন করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে জামালপুর ও শেরপুর জেলার দায়িত্বে থাকা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালক ইকরামুন্নাহার ও শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নজরুল ইসলাম এ অফিসের উদ্বোধন করেন। আর এটাই হচ্ছে শেরপুর জেলার সর্বপ্রথম সরকার অনুমোদিত রিক্রটিং এজেন্ট,যারা জেলা সদর থেকে বিদেশে কর্মী পাঠানো শুরু করলেন।উদ্বাধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠােনর এমডি জুলফিক্কার আলী কামরুল, তারা বাবা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসাইন, পরিচালক সফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় কর্মসংস্থান ও জনশক্তি অফিস জামালপুরের সহকারী পরিচালক ইকরামুন্নাহার বলেন, শেরপুর থেকেই বাংলাদেশের সবচেয়ে কম প্রবাসী বিদেশ যাচ্ছেন। আমরা চাই শেরপুর জেলার মানুষ নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ যাক তাদের কর্মসংস্থান হউক। আমরা টিটিসি ও যুবউন্নয়ন অফিসের সহযোগিতায় সরকার অনুমোদিত এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে লোক পাঠাতে পারি। এখানে কোন সমস্যা করা হলে আমরা এ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধরতে পারবো। কিন্তু দালালদের মাধ্যমে কেউ প্রতারিত হলে আমরা তো তাদেরকে ধরতে পারিনা।এলায়েন্স গ্রপের এমডি ও জামালপুর জেলার বাসিন্দা জুলফিক্কার আলী কামরুল বলেন, আমরা সরাসরি বিদেশ যেতে ইচ্ছুকদের বিশ্বের বিভিন্ন দেশে পাঠাবো। এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা খুব কম টাকায় বিদেশে কর্মী পাঠাবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com