বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় মো.স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার (২৯আগস্ট ) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে সে একাই ওই
হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com