মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন,দুইদিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
সারাদেশে চিকিৎসকদের নিগ্রহের বিরুদ্ধে ও নিরাপদ কর্মস্থলের দাবীতে শেরপুরে চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং সেই মানববন্ধন থেকে আগামী ১৭,১৮ জুলাই প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রবিবার (১৬ জুলাই) দুপুরে শেরপুর জেলা সদর হাসপাতাল প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সেন্ট্রাল হাসপাতালের প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনায় দুইজন চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে নানা কর্মসূচি পালনের অংশ হিসেবে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এ কর্মসূচি পালন করেন। এতে সমর্থন প্রদান করে প্রতিবাদী এ মানববন্ধনে অংশ নিন ২৫০ শয্যা বিশিষ্ঠ শেরপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা।
এসময় অন্যানের মধ্যে শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. খাইরুল কবীর সুমন ও নাহিদ কামাল, গাইনী কনসালটেন্ট ডা. হাসিনাতুল ফেরদৌস লোপা, সিনিয়র কনসালটেন্ট অ্যানেস্থেসিয়া ডা. নিলাদ্রী হোড়, কনসালটেন্ট (সার্জারী) ডা. মিজানুর রহমান,কনসালটেন্ট (শিশু) ডা. কোহিনুর জাহান শ্যামলী, কনসালটেন্ট(মেডিসিন) ডা. আসাদুজ্জামান, কনসালটেন্ট (অর্থোপেডিক্স) ডা. মহিউদ্দিন আরিফ, গাইনোকলজিস্ট ডা. মুনমুন রায়সহ হাসপাতালের বর্হিবিভাগে কর্মরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সেন্ট্রাল হসপিটালের অধ্যাপক ডা. সংযুক্তা সাহার (গাইনি) অধীনে গত ৯ জুন ভর্তি হয়েছিলেন মাহাবুবা রহমান আঁখি। কিন্তু সে দিন ডা. সংযুক্তা হাসপাতালেই ছিলেন না। পরে তার দুই সহযোগী চিকিৎসক আঁখির ডেলিভারি করানোর চেষ্টা করেন। কিন্তু জটিলতা দেখা দেওয়ায় নবজাতককে এনআইসিইউতে রাখা হয়। একই সঙ্গে আঁখির অবস্থার অবনতি হলে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে ১০ জুন বিকেলে আঁখির নবজাতক সন্তান মারা যায়। এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ধানমন্ডি থানায় ‘অবহেলাজনিত মৃত্যু’র একটি মামলা দায়ের করেন। মামলায় ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা, ডা. মুনা সাহা, ডা. মিলি, সহকারী জমির, এহসান ও হাসপাতালের ম্যানেজার পারভেজকে আসামি করা হয়। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর ১৫ জুন রাতে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহাকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com