শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

News Headline :
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

শেরপুরে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর গেরামারা গ্রামে হামলার ঘটনা ঘটে। নিহত কৃষক মো. শাহজামাল (৩৫) ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে। আহতরা হলেন নিহত কৃষক শাহজামালের ছোট ভাই মো. নূর হোসেন (১৮) ও ছোট বোন জামাই মো. তরিকুল ইসলাম (২৬)। তারা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে সদর উপজেলার চান্দেরনগর গেরামারা গ্রামের চাঁন মিয়ার সাথে তার নিকটাত্মীয় মোফাজ্জল হোসেন ও মিয়ার উদ্দিনের বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে চাঁন মিয়া জমির বিরোধপূর্ণ সীমানায় একটি গাছ লাগান। এর জের ধরে মঙ্গলবার চাঁন মিয়ার ছেলে শাহজামালের সাথে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের বাগবিতÐা হয়। এক পর্যায়ে মোফাজ্জল ও মিয়ার উদ্দিনের নেতৃত্বে ২৫/৩০ জন লোক দা, লাঠি, ফালাসহ দেশীয় অস্ত্র নিয়ে শাহজামালের ওপর হামলা করেন। এতে শাহজামাল গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় শাহজামালকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল রেজা বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহত শাহজামালের মাথা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com