শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে জমি বিরোধে ৫ মাসের শিশু হত্যা, আটক ২

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :
পাঁচ মাসের শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে হত্যার অভিযোগ করা হয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি সংক্রান্ত বিরোধে শেরপুরের নালিতাবাড়ীতে ঝগড়ার একপর্যায়ে মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয় শিশু আদিবাকে। পরে প্রতিপক্ষের লোকজন ছুঁড়ে মেরে হত্যা করে শিশুটিকে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ।। আটককৃতরা হলেন- লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫)।থানা পুলিশ জানান, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশী মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেল ৫টার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে গেলে হামিদুলের স্ত্রী লাভলী বেগম ও তার মা হনুফা বেগমসহ তাদের লোকজন চারা রোপণ করতে বাধা দেয়। এসময় উভয়পক্ষে হাতাহাতির একপর্যায়ে ফাতেমার কোলে থাকা ৫ মাস বয়সী মেয়েশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাত পেলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে রাতে আদিবা মারা যায় ।এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকা জড়িত থাকার অভিযোগে লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় আদীবার বাবা ময়ছর উদ্দিন বাদী হয়ে ৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com