রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে নারী সাহিত্য পরিষদ গঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের নারী কবি-সাহিত্যিকদের সমন্বয়ে গঠিত হলো নারী সাহিত্য পরিষদ, শেরপুর। দুই বছর মেয়াদের ৯ সদস্যের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কথা সাহিত্যিক জান্নাতুল রিকসনা ও কবি সালমা শৈলী। এছড়া নির্বাহী কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কবি ব্রিজেট বেবী, সহ-সম্পাদক আবৃত্তিকার শারমিন সুলতানা রাকা, অর্থ সম্পাদক কবি নাহিদা সুলতানা ইলা এবং নির্বাহী সদস্যরা হলেন আবৃত্তিকার ও কবি সোহাগী আক্তার, কন্ঠ শিল্পী ফরিহা ইতি ও কবি জান্নাতুল ফেরদৌসী মিশু। এছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন গাঙচিলের কেন্দ্রীয় জেলা সমন্বয়ক প্রবীণ লেখক ও ছড়াকার নূরুল ইসলাম মনি (দাদুভাই) , সিনিয়র লেখক রোজিনা তাসমিন, গাঙচিল সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ এবং গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম। বুধবার (৮ মার্চ) রাতে শহরের নয়ানী বাজারস্থ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যলয়ে আন্তর্জাতিক নারী দিবসের সাহিত্য আড্ডায় কবিতা পাঠ ও আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। এসময় গাঙচিলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংকার কবি প্রদীপ দাম, তরুন কবি আদনাম সাইয়ুৃম, কবি রোমেল খান, সাংবাদিক কাজি মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com