বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

শেরপুরে পিএমও’র কর্মকর্তা পরিচয়ে প্রতারণা যুবক গ্রেপ্তার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুরাদুজ্জামান মুরাদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ি থানার পুলিশ। তিনি ঝিনাইগাতি উপজেলার দুপুরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
মঙ্গলবার (২ মে) বিকেলে নালিতাবাড়ি শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে সংবাদ সম্মেলন এ খবর জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) রায়হানা ইয়াসমিন। সংবাদ সম্মেলনে এএসপি জানান, মুরাদ দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে বেকারদের চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন। শুধু তাই নয়, প্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিতেন তিনি। ইতিমধ্যেই মুরাদের প্রতারণার অভিযোগে ভুক্তভোগীরা পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি আরও জানান, স¤প্রতি শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকার একজনকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেন মুরাদ। সেই সঙ্গে দুই দফায় ওই ব্যক্তির কাছ থেকে ছয় লাখ টাকাও হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মুরাদকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com