বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

শেরপুরে বর্ডার হাট স্থাপনে ভারত-বাংলাদেশ যৌথ সভা

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বর্ডার হাট স্থাপনের লক্ষ্যে ভারত এবং বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের ১১ সদস্য বিশিষ্ট কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন ও যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা গ্রামের আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১১২ (টু এস) ও ১১১২ (থ্রি এস) সংলগ্ন নোম্যান্স ল্যান্ড এলাকায় ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল হক, আতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)’র সহকারী পরিচালক নাসির উদ্দিন, নাকুগাঁও স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শহিদুল ইসলাম ও পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনসহ শেরপুর জেলার ১১ জন প্রশাসনিক কর্মকর্তা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মেঘালয় রাজ্যের তুরা জেলার ডেপুটি কমিশনার জগদিশ চিলানী, ১০০ বিএসএফের কমান্ডেন্ট অলয় কুমার তিউরী, এডিশনাল ডেপুটি কমিশনার ডিবিজি. মমিন, এডিশনাল পুলিশ সুপারেন্ট্যান্ট সুচিনাগ এমপিএস, এসিষ্ট্যান্ট কমিশনার সুমিত কুমার সিং, বøগ ডেভলপমেন্ট অফিসার উত্তম তামু সিএইচ সাংমা, জেলা ফাংশনাল ম্যানেজার সেন সেংগাং টি সাংমাসহ তুরা জেলার ১১জন প্রশাসনিক কর্মকর্তা।
সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় পার্শবর্তী দেশ ভারতের সাথে যৌথভাবে ব্যবসা-বাণিজ্যিক সম্পর্ক জোড়দার ও পরিচালনা করার জন্য সরকার বর্ডার হাট স্থাপনের পরিকল্পনা গ্রহন করে। এরই ধারাবাহিকতায় প্রথমে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা দেওয়া হলেও ভারতের পক্ষ থেকে তা নাকচ করা হয়। পরবর্তীতে নতুন করে ভারতের পক্ষ থেকে নাকুগাঁও স্থলবন্দর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিম দিকে পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্টের সীমান্ত পিলার ১১১২ (টু এস) ও ১১১২ (থ্রী এস) এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়। এরই প্রেক্ষিতে বুধবার ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করে যৌথ সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, ‘বর্ডার হাট স্থাপনের লক্ষ্যে আজ আমরা ভারত ও বাংলাদেশের জেলা প্রশাসক পর্যায়ের ১১জন করে প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে যৌথ সভা করলাম। একইদিনে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন করলাম। আমরা এ বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলেই আমরা পরবর্তী কার্যক্রম শুরু করবো। প্রস্তাবিত এই বর্ডার হাটটি স্থাপন করা হলে সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধসহ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে স্থানীয়দের জীবন যাত্রার মান উন্নয়ন হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com