সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

শেরপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরে নিজ বসতঘর থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জেলা সদরের বলায়েরচর ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন সামসুল হক (৭৮) এবং তার স্ত্রী সায়েরা বেগম (৭০)।
পরিবারের দাবি, সামসুল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত সোমবার রাতের যেকোনো সময় তিনি তার স্ত্রীকে হত্যার পর নিজে বিষপানে আত্মহত্যা করেন। ওই দম্পতির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে রফিকুল ইসলাম বলেন, আমার বাবার মানসিক সমস্যা ছিল। বাবা-মার মধ্যে পারবারিক কলহ ছিল। বাবাকে ডাক্তারের কাছে নিতে চাইলে তিনি পালিয়ে যেতেন। সকালে আমার ছেলে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পেছনের দরজা দিয়ে সে ভেতরে গিয়ে দেখেন তারা মৃত পড়ে আছেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেয়া হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com