বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে কেন্দ্র ঘোষিত শেরপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১টায় পদযাত্রাটি রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।পদযাত্রায় অংশ নেয় জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। এসময় পোস্টার, প্লেকার্ড ও ফেস্টুন ছেয়ে যায় পুরো জেলা শহর। এতে ওই এলাকায় তীব্র যানযটের সৃষ্টি হয়।পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি মো. মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক মো. হযরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হহান রূপন। সমাবেশে বক্তাগণ অবৈধ আওয়ামী লীগ সরকারকে হহুশিয়ারী উচ্চারণ করে ভালোয় ভালোয় পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবী করেন। এসময় জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com