শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে বিদেশী মদসহ কারবারী আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৯১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদসহ রুবেল মিয়া (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে উপজেলার পুর্ব সমশ্চুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ।
র‌্যাব জানায়, মঙ্গলবার বিকালে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া এলাকায় আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ কেনা-বেচা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুরের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৯১ বোতল বিদেশী মদসহ মাদক কারবারী রুবেল মিয়াকে আটক করা হয়। আসামী রুবেলের কাছ থেকে একটি বাটন মোবাইল সেট (সীমসহ) এবং মাদক বহনকৃত একটি ইজিবাইক উদ্ধার করে র‌্যাব। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার ৫শ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলায় মাদক কেনা-বেচা ও সরবরাহ করে আসছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com