রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্তের নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করা হয়েছে। বানরটি বর্তমানে উপজেলার গারো পাহাড় এলাকার মধুটিলা রেঞ্জের রেঞ্জ অফিসে রয়েছে। এটিকে স্থানীয় মুধুটিলা ইকো পার্কে অবমুক্ত করা হবে বলে জানাগেছে।নালিতাবাড়ি উপজেলার নায়াবিল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার এবং নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন চাড়ালি বাজারের বাসিন্দা আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় আমার বাড়ির টিউবওয়েলে অজু করতে গেলে টিউবওয়েলের সাথে একটি পেয়ারা গাছে এ বিরল প্রজাতির বানরটি প্রথমে দেখতে পাই। পরে বিষয়টি এলাকার লোকজন জেনে গেলে নানা কৌতুহল দেখা দেয়। কেউ বরে ভল্লুক ছানা, কেউ বলে পান্ডা, কেউ বলে বানর ইত্যাদি। পরে স্থানীয় এক ব্যাক্তি ৯৯৯ এ ফোন দিলে নালিতাবাড়ি থানা পুলিশ এবং মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম এখানে এসে বিরল প্রজাতির বানরটি উদ্ধার করে পুলিশের উপস্থিতিতেই বন বিভাগের আওতায় নিয়ে যায়। এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া বিরল প্রজাতির প্রাণীটি লজ্জাবতি বানর। এই গারো পাহাড় এলাকায় এদের খুব বেশি বিচরণ নেই। তবে বেশ কিছু দিন আগে এ রকম একটি বানর উদ্ধার করা হয়েছিলে এই এলাকায়। হয়তো অন্য কোথাও থেকে এটি পথ হারিয়ে চলে এসেছে। আমরা বানরটি স্থানীয় ইকো পার্কে অবমুক্ত করে দিবো। লজ্জাবতি বানর মূলত দিনের বেলায় চোখে দেখে না। তাই এটিকে রাতের আধারে ছেড়ে দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com