শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে মোটরসাইকেলের চাপায় গৃহবধূর মৃত্যু

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :
শেরপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের চাপায় মমেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূ মারা গেছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের দমদমা কালীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনায় নিহত মমেনা বেগমের স্বামী আব্দুল হান্নান মিয়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল। নিহত গৃহবধূ মমেনা বেগম দমদমা কালীগঞ্জ মহল্লার মো. আব্দুল হান্নানের স্ত্রী ও ৬ সন্তানের জননী। আব্দুল হান্নান জানান, মোটরসাইকেলচালক নওহাটা এলাকার আব্দুল হালিমের ছেলে মো. হিরা মিয়া (৩১) ও আরোহী একই এলাকার মৃত
হোসেন আলীর ছেলে মো. আতিক মিয়া (৩২) বুধবার রাত ১১টার দিকে বেপরোয়া গতিতে
মোটরসাইকেল চালিয়ে সদর উপজেলার কান্দিপাড়া এলাকা থেকে ফিরছিলেন। পথিমধ্যে
পৌর শহরের দমদমা কালীগঞ্জ মহল্লার গৃহবধূ মমেনা বেগম নিজ বাসার সামনে বের
হলে দ্রুতগামী ওই মোটরসাইকেলটি মমেনা বেগমকে চাপা দেয়। ওইসময় মমেনা বেগমের চিৎকারে আশেপাশের লোকজন বের হলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় হিরা ও আতিক। এদিকে স্থানীয়রা গুরুতর আহত মমেনাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাল্গুনী বেগম তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে সদর থানার এসআই মো. কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com