রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরে আলাদা দুই মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
মঙ্গলবার সন্ধ্যায় (৪ এপ্রিল) ঢাকার আশুলিয়া ও রাতে গাজীপুর থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইগাতীর ডেফলাই গ্রামের গোলাপ হোসেন (৪০) এবং ময়মনসিংহের ফুলবাড়িয়ার নয়নবাড়ী এলাকার বাবুল তিলক দাস (২৬)। আশিক উজ্জামান বলেন, ঝিনাইগাতী থানার ২০১৪ সালের শিশু অপহরণ ও ধর্ষণের মামলায় গোলাপ হোসেন পলাতক থাকায় তার অনুপস্থিতিতে ২০২১ সালে এবং নকলা থানার ২০১৯ সালের কলেজ ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি বাবুল তিলক দাসের অনুপস্থিতিতে ২০২২ সালে যাবজ্জীবন সাজা প্রদান করে আদালত। পরে পলাতক সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে গাজীপুর ও আশুলিয়া থেকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com