শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

শেরপুরে সম্পত্তিতে সমানাধিকার দাবীতে নারী সমাবেশ ও র‌্যালি

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবী সহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবীতে শেরপুরে নারী সমাবেশ হয়েছে। এই নারী সমাবেশ থেকে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণ, হত্যা-নির্যাতন, সাইবার বুলিং সহ সকল প্রকার সহিংসতা বন্ধেরও দাবী জানানো হয়।আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে রবিবার (১২ মার্চ) শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর কমিটি এ নারী সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলা শাখার সভানেত্রী জয়শ্রী দাস ল²ীর সভাপতিত্বে নারী সমাবেশের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. সুধাময় দাস। আবৃত্তিকার শ্যামলী মালাকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, শিক্ষিকা আঞ্জুমান আরা যুথী, পুরোহিত কমল চক্রবর্তী, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা আঞ্জুমান আলম লিপি, কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুম ইবনে শফিক, ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা আসম কাকন, ব্যবসায়ী হারান চন্দ্র সাহা প্রমুখ। এ নারী সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি), রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), এডাব, বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ যাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার, উদীচী শিল্পী গোষ্ঠি শেরপুর জেলা সংসদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com