রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে সময় টিভির প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা, আটক ১

Reading Time: < 1 minute

দৈনিক সারা বাংলা বার্তা বিভাগ:

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সময় টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৫ সেপ্টেম্বর রোববার বিকেলে শহরের নয়ানীবাজার এলাকা এ ঘটনা ঘটে। এদিকে এ হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শেরপুর শহরের নয়ানীবাজারে যান সময় টিভির জেলা রিপোর্টার শহিদুল ইসলাম হিরা। এ সময় নয়ানীবাজারের একটি মশলার দোকানের পাশে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু করে মানিক নামে এক ব্যক্তি। এক পর্যায়ে শহিদুল ইসলাম হিরার উপর হামলা চালায় মানিকসহ কয়েকজন। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শহিদুল ইসলাম হিরাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে আবারও ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এতে নাক-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন তিনি এবং তার আইফোন ১৩ মোবাইলসহ নগদ অর্থ ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ ও সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী তাকে রক্তাক্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।  এদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ সাংবাদিক নেতৃবৃন্দ। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে দেখছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু বকর সিদ্দিক। এঘটনার প্রতিবাদে শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের উদ্যোগে হাসপাতালের সামনে এক নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সুত্র ও ছবি-দৈনিক ইকিলাব

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com