রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :

শেরপুরে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। শনিবার ভোর রাতে জেলা সদরের চর মোচারিয়া ইউনিয়নের চর ভাবনা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক স্বামী আনিস মিয়া আটক করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের আজিজলের মেয়ে আসমা আক্তারের (৪০) বিয়ে হয় একই ইউনিয়নের চর ভবনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিস মিয়ার সাথে। এ বিয়ে দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিল। আনিস বর্তমানে ঢাকায় একটি ইটভাটায় চাকুরি করেন। স¤প্রতি স্বামী আনিস আসমার কাছে টাকা চেয়ে আসছিলো। এরই জের ধরে শনিবার ভোর রাত ৩ টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক ফাঁকে স্বামী আনিস ভারী কিছু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। এসময় স্ত্রী আসমা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্বামী আনিস ৯৯৯ এ পুলিশকে ফোন করে জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি সন্দেহ হলে স্বামী আনিসকে আটক করে এবং স্ত্রীর মরদেহ থানায় নিয়ে যায়। এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাÐের সাথে জড়িত সন্দেহে স্বামী আনিসকে আটক রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com