শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

শেরপুরে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তরা পেলেন আর্থিক সহায়তা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুর সীমান্তের গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে নিহত-আহত ব্যক্তিসহ ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তার ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের
সম্মেলন কক্ষ রজনীগন্ধায় ময়মনসিংহ বন বিভাগের উদ্যোগে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।এ সময় জেলা প্রশাসক বলেন, বনের উপর মানুষের অতিরিক্ত নির্ভরশীলতা, হাতির আবাসস্থল সংকোচন, বনে অবৈধ বসবাস ও কৃষিকাজের কারণে মানুষের সাথে হাতির সংঘাত হচ্ছে। এতে প্রতি বছরই হাতি ও মানুষ মারা যাচ্ছে। তিনি আরো বলেন,হাতির দ্বারা মানুষের বা সম্পদের কোন ক্ষতি যেমন অনাকাঙ্খিত, তেমনি মনুষ্য সৃষ্ট যেকোন কারণে হাতির মৃত্যুও কাম্য নয়।ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ টি এম আমিনুল ইসলাম, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ আবু ইউসূফ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক প্রমুখ। এদিন সম্প্রতিক সময়ে বন্যহাতির আক্রমণে নিহত তিনজনের প্রতি পরিবারের মাঝে তিন লাখ টাকার চেক এবং ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের মাঝে ২০ থেকে ৪৫ হাজার টাকার চেকসহ মোট ১৯ লক্ষ ১২ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়। ওইসময় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিসহ জেলা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com