রবিবার, ১৯ Jul ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

শেরপুরে ১২ দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতির মানববন্ধন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
বন্যহাতি সংরক্ষণের দাবি ও বন্যহাতির আক্রমণে নিহত কৃষক পরিবারকে পুনর্বাসনের দাবিসহ ১২দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক সমিতি শেরপুর জেলা শাখা। ‘বাংলার কৃষক ক্ষেত মজুর এক হও, কৃষকের অধিকারে ঐক্যবদ্ধ হও’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সমিতির জেলা সভাপতি রাজিয়া সুলতানার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলার সহ- সভাপতি মনোয়ারা খাতুন লিলি, প্রচার সম্পাদক উম্মে কুলসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, কার্যকরী সদস্য হারুনুর রশিদ, রুপনারায়ণ কুড়া ইউপি সভাপতি রীনা জেংচাম, নালিতাবাড়ী ৭ নং ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, পোড়াগাঁও ইউপি সভাপতি আব্দুস সাত্তার, সাংবাদিক হুমায়ুন মুজিব, সদস্য খালেদা বেগম ও সফুরা বেগম।
এ সময় বক্তারা, ফসলের ন্যায্য দাম প্রদান, সার-বীজ-কীটনাশকের দাম কমানো, কোল্ড স্টোরেজ নির্মাণ, ফারাক্কা চুক্তির বাস্তবায়ন, বিধবা ও মাতৃত্বকালীন ভাতাভোগীদের সংখ্যা বাড়ানো, কৃষক সমবায় গঠন, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ৫৭ টি নদীর পানির নায্য হিস্যা নিশ্চিতকরণ, বন্যহাতি সংরক্ষণের জন্য অভয়ারণ্য গড়ে তোলার দাবি ও বন্যহাতির আক্রমণে নিহত কৃষক পরিবারকে পুনর্বাসনের দাবিসহ ১২ দফা দাবি তুলে ধরেন। অবিলম্বে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহŸান জানান তারা। মানববন্ধন শেষে কৃষি ও কৃষকের স্বার্থে ১২ দফা দাবি সংবলিত এক স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com