রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শেরপুরে ২০৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পেলেন ল্যাপটপ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর :

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি প্রজন্ম দরকার। সেই লক্ষ্যকে সামনে রেখে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে দু’জন করে শিক্ষককে আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্ষুদে শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে জ্ঞান দান করবেন। এজন্য সারাদেশে প্রতিটি বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে। এমন তথ্য জানিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এরই অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) শ্রীবরদী ও ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি শেরপুর -৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক।
শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার ইউনুস। বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ছালেম উদ্দিন ছালেম। ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরনন্নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিশ^জিৎ রায় প্রমূখ।শ্রীবরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম বলেন, আইসিটি বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত দু’জন শিক্ষক প্রতিদিন ল্যাপটপের মাধ্যমে শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরে ক্লাস নেবেন। পাশাপাশি তারা ল্যাপটপ কিভাবে ব্যবহার করতে হয় তা শিক্ষার্থীদের শেখাবেন। এতে অল্প বয়সে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তি ব্যবহারে অভিজ্ঞ হয়ে উঠবে। এদিন শ্রীবরদীতে ১২৬ টি ও ঝিনাইগাতীতে ৮১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com