বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

শেরপুরে ৪ কঙ্কাল চোর গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,শেরপুর:
শেরপুরের বহুল আলোচিত কবর থেকে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত ৪ চোরকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে জেলার নালিতাবাড়ি থেকে গ্রফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, জেলার নালিতাবাড়ি উপজেলার রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০), পশ্চিম রাজ নগর গ্রামের সৈয়দ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৫), সদর উপজেলার চান্দের নগর গ্রামের হাবিবরের ছেলে আব্দুর রহিম (৪২) এবং নকলা উপজেলার মেদির পাড় গ্রামের আব্দুর রউফ এর ছেলে সোহেল রানা (৩৫)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, গত ২৩ সেপ্টেম্বর সদর থানার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুরের সামাজিক কবরস্থান থেকে ৪ টি কঙ্কাল চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামী দিয়ে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় নানা তথ্য উপাত্ত ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নালিতাবাড়ি উপজেলার এসআই নাইমের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখিত আসামীদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ৪ কঙ্কাল চুরির সঙ্গে নিজেদের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে ঘটনার মূলহোতাকে গ্রেফতারের জোড় তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com