রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

শেরপুর জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল ৫ সেপ্টেম্বর

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ
আগামী ৫ সেপ্টেম্বর শেরপুর জেলা স্কাউটসের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।
গত ১৩ আগষ্ট শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার “জেলা নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় । সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক জেলা স্কাউটসের সভাপতি আব্দুল্লাহ আল খায়রুম।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলাস্কা উটসের কমিশনার তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহসভাপতি মোক্তাদিরুল আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, বাংলাদেশ স্কাউটসের উপপরিচালক পরেশ চন্দ্র বর্মন, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম, মোহসীন আলী আকন্দ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্কাউট লিডার মো: মেরাজ উদ্দিনসহ আরো অনেকে।সভায় প্রতি তিন মাস পরপর জেলা স্কাউটস এর সভা না করায় অসন্তোষ প্রকাশ করেন।সভায় জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালঃ ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, শেরপুরে বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার ওই বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে।
সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসককে জেলা স্কাউটসের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com