মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

শ্রীপুরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে সদ্য পাস করা প্রকৌশলী মাসুমকে

Reading Time: < 1 minute

জাকিরুল ইসলাম, গাজীপুর:
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সদ্য পাস করা প্রকৌশলী গাজীপুরের জেলার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের নিজ ঘরে হামলায় আহত ছাত্রলীগ নেতা শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার ন্যাশনাল ইন্সটিউিট অব নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত সৈয়দ মাসুম আহমেদ (২৫) বেড়াইদেরচালা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুল্লাহ তথ্যটি নিশ্চিত করে জানান, ঈদ শেষে শ্রীপুরের মাওনা বাজারে পশুর চামড়া বিক্রি করেন মাসুম। ওই রাত সাড়ে তিনটার দিকে তার সহকর্মী জোবায়ের মোটরসাইকেলে তাকে তার নিজ বাসায় পৌছে দিয়ে চলে আসে। সে বাসায় ঢুকে তার কক্ষের দরজা খোলা দেখতে পায়। ঘরে ঢুকতেই দুর্বৃত্তরা তার ওপর হামলা করে মাথায় কুপিয়ে মুহূর্তের মধ্যে চলে যায়। এসময় তার বাড়ির অন্যান্য ঘরের দরজা বাইরে থেকে সিটকানো লাগানো ছিল।
তার চিৎকার শোনে আশপাশের লোকজন এসে বাড়ির অন্যান্য ঘরের দরজা খোলে দেয় ও তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইন্সটিউিট অব নিউরোসাইন্স হাসপাতালে পাঠায়।
কাউন্সিলর জানান, তিনি শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী এবং মেধাবী ছাত্রনেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সে ময়মনসিংহ পেলিটেকনিক ইন্সটিটিউট থেকে সদ্য পাশ করা প্রকৌশলী।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, হামলার ঘটনায় নিহতের চাচা মোফাজ্জল হোসেন বৃহষ্পতিবার অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে একটি মামলা করেছেন। পুলিশ ঘটনার পর থেকেই হামলাকারীদের চিহ্নিত করতে তৎপরতা শুরু করেছে। তার লাশ ময়না তদন্ত ও মৃত্যু পরবর্তী আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com