সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

সম্মানী-বোনাসের টাকায় ১২৪ পরিচ্ছন্নতা কর্মীকে ঈদ সেলামি দিলেন মেয়র রকিব 

Reading Time: < 1 minute

মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ:
নিজের চলতি মাসের সম্মানী ও ঈদ বোনাসের টাকা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ সেলামি হিসেবে দিয়ে দিলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। প্রথমবারের মতো মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মী। মেয়রের এমন মহানুভবতায় তাদের ঈদ আনন্দ বেড়ে গেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে পৌর সম্মেলন কক্ষে নিজের সম্মানী ও বোনাসের সম্পন্ন টাকা ১২৪ পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পাঁচ হাজার টাকা করে ঈদ সেলামি হিসেবে বিতরণ করেন মেয়র শেখ রকিব হোসেন। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় পরিচ্ছন্নতা কর্মীরা। এসময় একাধিক পরিচ্ছন্নতা কর্মী বলেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছি। আজ পর্যন্ত কোনো মেয়র তার নিজের পক্ষ থেকে আমাদের ঈদ সেলামি দেয় নাই। সামান্য বেতনে হাড়ভাঙা পরিশ্রম করি। তাতে যে সামান্য বেতন ও বোনাস পাই তা দিয়ে পুরোপুরি ঈদ আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। এবারই প্রথম মেয়র আমাদের ঈদ করার জন্য তার বেতন ও বোনাসের টাকা আমাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে আমরা ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করতে পারব। বাবা, মা, স্ত্রী, ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড়ও কিনে দিতে পারব। মেয়রের কাছ থেকে ঈদ সেলামি পেয়ে আমরা খুবই আনন্দিত।
পৌর মেয়র শেখ রকিব হোসেন বলেন, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর আমি মারা গেলে কোনো অর্থ সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারব না। আমার স্ত্রী, সন্তানও নেই যে তারা খাবে। তাই আমি আমার বেতন বোনাস ও সম্মানীর গচ্ছিত টাকা থেকে ১২৪ পরিচ্ছন্ন কর্মীকে ঈদ করার জন্য ৫ হাজার টাকা করে সেলামি প্রদান করেছি। এ দিয়ে তারা ঈদ আনন্দ উপভোগ করতে পারবে। আর এতেই আমার আনন্দ। সামনে ঈদুল আজহা এলেও দেওয়ার চেষ্টা করব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com