শনিবার, ১৮ Jul ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সরবরাহ বাড়ায় নওগাঁর বাজারগুলিতে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম

Reading Time: < 1 minute

ফজলে এলাহী, নওগাঁ:

উত্তরের জেলা নওগাঁয় শীতকালীন শাকসবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার ফলে এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে। ধারণা করা যাচ্ছে শীত যত বাড়বে, সরবরাহও বাড়বে, আর এর ফলে দাম ও কমতে শুরু করবে। নওগাঁ জেলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে  চলে যায় ঢাকাসহ বাংলাদেশর বিভিন্ন জেলায়। শীত মৌসুমে প্রচুর শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে। জেলার পাইকারি কাঁচাবাজার ঘুরে জানা গেছে, প্রতি পিচ বাঁধা কপি ১৩-১৫ টাকা, লাউ ১৫-২০ টাকা, শিম ১০-১৪ টাকা, করলা ৩৮-৪০ টাকা, নতুন পেঁয়াজ ২৮ টাকা, গাজর ৬০-৬৪ টাকা, টমেটো ৪০-৪২টাকা, নতুন আলু ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। একজন কৃষক বলছেন ইউরিয়া ও ডিএপি সার প্রতি বস্তায় বেড়েছে ৪০০ টাকা, শ্রমিকের মজুরি ও বেড়ে ৫০০ টাকা হয়েছে। সব মিলিয়ে শাকসবজির উৎপাদন খরচ বেড়েছে। কিন্তু সে তুলনায় দাম পাওয়া যাচ্ছে না। দাম কমায় উৎপাদন খরচ ওঠা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা। চাষিদের অভিযোগ, তাদের কাছ থেকে সবজি কিনে লাভবান করছেন মধ্যস্বত্বভোগীরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নওগাঁ জেলায় চলতি শীত মৌসুমে মোট ৭ হাজার ৯৭০ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এ বছর শাকসবজির আবাদ ভালো হয়েছে। এর ফলে আমদানি  বেশি হয়েছে  দামও কিছুটা কমেছে। তবে মৌসুমের শুরুতে শাকসবজির দাম কিছুটা বেশি থাকায় চাষিরা লাভবান হয়েছেন। এখন দাম কিছুটা কম পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com