মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর
নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগমের (পিপিএম-সেবা) সঙ্গে শেরপুরের সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোনালিসা বেগমের সভাপতিত্বে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহতের ঘটনায় তাদের রুহের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রস্তাবনা ও জেলার নানা সমস্যার কথাগুলো মনযোগ দিয়ে শোনেন। পরে তিনি শহরের যানজট নিরসন, মাদক নির্মূল ও নিয়ন্ত্রণ এবং জেলা সদর হাসপাতালে মাদক সেবীদের বিচরণ দমন করতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশনা দেন। এছাড়াও জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশ্বস্থ করেন। এবিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল পিপিএম, শেরপুর প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, প্রেসক্লাব সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত, অ্যাডভোকেট মো. রেদওয়ানুল হক আবীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রওশন কবীর আলমগীর, দৈনিক তথ্যধারা সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সিনিয়র সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু, জিএম আজফার বাবুল ,জিএইচ হান্নান, হাকিম বাবুল, ইমরান হাসান রাব্বি, প্রমুখ। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) তাহমিনা আক্তার, জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com