মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাঘাটায় ভ্যানের সাথে ছাগলের ধাক্কা ভ্যান চালককে মারধর অতঃপর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাঘাটায় উপজেলায় অটোভ্যানের সঙ্গে ছাগলের ধাক্কা লাগার ঘটনায় মজিবর রহমান (৫০) নামের ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় মুত্যু মজিবরকে ছাগলের মালিক আতিকুর রহমান টিক্কার বিরুদ্ধে মারপিট করে হত্যার অভিযোগ উঠেছে।নিহত মজিবর রহমান মুক্তিনগর ইউনিয়নের কচুয়া পুটিমারি এলাকার বাসিন্দা। অভিযুক্ত আতিকুর রহমান টিক্কার উপজেলার ধনারুহা গ্রামের মৃত পিয়াস উদ্দিনের ছেলে।মজিবর রহমান এই অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।মঙ্গলবার (১২ সেপ্টম্বর) সকালে এ ঘটনায় সাঘাটা থানা পুলিশ মজিবর রহমানের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠিয়েছে।নিহতের স্বজনরা জানায়,শুক্রবার ( ৮ সেপ্টেম্বর) ভ্যান চালাতে গিয়ে সাঘাটার ধনারুহা এলাকায় একটি ছাগলের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ছাগল মালিক আতিকুর রহমান টিক্কা ক্ষুব্ধ হয়ে মজিবর রহমানকে কিলঘুসিসহ বেধরক মারধরে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় মজিবর মারা যায়। এ ঘটনার খবর শুনে অভিযুক্ত আতিকুর রহমান টিক্কা ও তার পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছে। বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com