মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সাদুল্যাপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরের টেলিফোন অফিস সংলগ্ন জয়েনপুর গ্রামে সোমবার রান্না ঘর থেকে আখি বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আখি বেগম ওই গ্রামের মামুন মিয়ার স্ত্রী ও সাঘাটা উপজেলার সাতালিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে।নিহতের স্বামী মামুন মিয়া বলেন, রোববার রাতের খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়ি। সোমবার ভোরবেলা আখিকে ঘরে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি করি। পরবর্তী বাড়ির রান্না ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজনকে বিষয়টি জানাই।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, খবর পেয়ে আখি বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com