মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা

সাধারণ মানুষ কষ্টে আছে সেটা অস্বীকার করার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে। তাই সারা বিশ্বেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। ফলে সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে, সে জন্য সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন,বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এ কথাটি সঠিক নয়। এটা সম্পুর্ণ ভিত্তিহীন। রাজনীতির খাতিরে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল এটি বলছে। আশপাশের অনেক দেশের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো রয়েছে।
গতকাল রোববার সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডের বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম কমলেও দেশে ডলারের দাম বেড়েছে। এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এ ছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।
তিনি বলেন, দেশ থেকে যদি ডলার পাচার করা হয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবীজুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে।
বিএনপি-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের চলমান আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বৈশ্বিক সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা হলে সরকার বাধা দেবে না। কিন্তু মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনের নামে হিংসাত্মক কিছু করা হলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, বিএনপি-জাতীয় পার্টি ক্ষমতায় ছিল এ কারণে তাদের আচরণও গণতান্ত্রিক হওয়া উচিত। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত থাকবে। নয়তো উন্নয়ন ও গণতন্ত্র চর্চার ধারাবাহিকতা ব্যাহত হবে।
এ সময় রংপুর মহানগর, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। এরপর সেখান থেকে গাড়িবহরে করে রংপুরে আসেন। তিনি দুপুরে রংপুর নগরীতে এবং বিকেলে তার সংসদীয় এলাকা কাউনিয়াতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com