মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

সিরাজগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

Reading Time: < 1 minute

এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বেলতৈল ইউনিয়নের চরকাদোই গ্রামে এ ঘটনা ঘটে।
হাবিবুর রহমান (২৮) ওই গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি বৃষ্টির সময় সরিষার জমিতে কাজ করছিলেন। যুবকের বাবা লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, হাবিবুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়াশোনা শেষ করে চাকরি না পেয়ে অনেক দিন ধরে সংসার দেখাশোনা করছিল । বৃহস্পতিবার সকালে চরকাদোই গ্রামে সরিষার জমিতে কাজ করছিল হাবিবুর। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, বজ্রপাতে হাবিবুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে । এ ঘটনায় নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com