মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

সুদের টাকা না দেয়ায় গাছে বেধে যুবককে নির্যাতন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

সুদের ৬ হাজার টাকা পরিষোধের পর অতিরিক্ত লাভ না দেয়ায় শেরপুরে এক যুবককে গাছের সাথে বেধে সারারাত নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৫ জুন) রাত সাড়ে বরোটায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এঘটনা ঘটায়।
নির্যাতনের শিকার ওই যুবককের নাম মো. সাইফুল ইসলাম (২৩)। সে সদর উপজেলার চক আন্ধারিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। পেশায় সে একজন পরিবহন শ্রমিক। এ ঘটনার পরে তার নির্যাতনের একটি ভিডিও ফুটেজ সকালে ফেসবুকে ভাইরাল হয়।

পরে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে আহত অবস্থায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। ঘটনার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। আহত সাইফুল জানান, আমি ঢাকায় কমলাপুরের ৬ নাম্বার বাসে হেল্পারি করি। বিপদে পরে স্থানীয় দাদন ব্যবসায়ী আব্দুল মালেকের কাজ থেকে সুদে ৬ হাজার টাকা নেই গত চার মাস আগে। এ সময় প্রতিমাসে সুদের লাভ পরিশোধ করার পর গত রোববার সন্ধায় তার আসল ৬ হাজার টাকা ফেরৎ দেই। কিন্ত দাদন ব্যাবসায়ী মালেক আমার কাছে আরও লাভের অতিরিক্ত টাকা দাবী করে। এতে আমি অপরাগতা প্রকাশ করলে স্থানীয় মনির ও জুয়েলের সহায়তায় আমাকে বাড়ী থেকে ডেকে নিয়ে মালেকের বাড়ীর একটি গাছের সাথে বেধে সারারাত নির্যাতন করে। এ ঘটনায় অভিযুক্তদের পরিবারের সবাই পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, ভিডিও দেখে আমি ফোর্স পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com